রঙধনু অনলাইন শপে আপনাকে স্বাগতম || অফার অফার অফার ১৫০০ টাকার অর্ডার করলে ঢাকা এবং ২০০০ টাকার অর্ডার করলে সারাদেশে কুরিয়ার চার্জ ফ্রি, তাই অর্ডার করুন নিশ্চিন্তে। ধন্যবাদ। রঙধনু অনলাইন শপে আপনাকে স্বাগতম || অফার অফার অফার ১৫০০ টাকার অর্ডার করলে ঢাকা এবং ২০০০ টাকার অর্ডার করলে সারাদেশে কুরিয়ার চার্জ ফ্রি, তাই অর্ডার করুন নিশ্চিন্তে। ধন্যবাদ।

0 item

৳ 0

whatsapp--v1
  • Home
  • Return Policy

Return Policy

রিটার্ন নীতিমালা (FAQ)

রঙধনু অনলাইন থেকে প্রোডাক্ট কিনে আপনি সন্তুষ্ট  হবেন,ইনশাআল্লাহ । কিন্তু কেউই তো আর ভুলের ঊর্ধ্বে নয়, তেমনি আমরাও এতো বিশাল অপারেশন চালাতে গিয়ে ভুল করে ফেলতেই পারি। আবার কোন ভুল প্রোডাক্ট চেক না করেই পাঠিয়ে দিতে পারি। সেক্ষেত্রেও যেন রঙধনু ও গ্রাহকের আস্থার সম্পর্ক অটুট থাকে সেজন্য রঙধনুতে আছে রিটার্ন সুবিধা। রিটার্নের মাধ্যমে গ্রাহক প্রোডাক্টের কোন সমস্যা থাকলে রঙধনুর কাছে ফেরত পাঠিয়ে ফ্রেশ প্রোডাক্ট বুঝে নিতে পারবেন । আমরা বিশ্বাস করি কাস্টমারের আস্থাই আমাদের অন্যতম অর্জন।

  রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতিমালার FAQ- 

কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে?

  • শুধুমাত্র ত্রুটিযুক্ত প্রোডাক্টের ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে। ত্রুটিহীন প্রোডাক্ট এর ক্ষেত্রে রঙধনু রিটার্ন দিতে বাধ্য থাকবে না। 
  •  প্রোডাক্ট মিসিং বা ভিন্ন প্রোডাক্ট এই বিষয়ে অভিযোগ করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি এর সময় ডেলিভারি ম্যান এর সামনে প্রোডাক্ট বুঝে নিন অথবা অবশ্যই আনবক্সিং ভিডিও ধারণ করতে হবে।আনবক্সিং ভিডিও ধারণ ছাড়া কার্টুন এ প্রোডাক্ট মিসিং,প্রোডাক্ট কুরিয়ারে ভেঙ্গেছে বা প্রোডাক্ট ডিফারেন্ট এই ধরনের ইস্যু গ্রহণযোগ্য নয়- তাই ভুল বুঝাবুঝি রোধ কল্পে অবশ্যই প্রোডাক্ট আনবক্সিং ভিডিও ধারণ করার অনুরোধ করা যাচ্ছে। 

  1. ত্রুটিযুক্ত প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন ত্রুটি গ্রহণযোগ্য হবে?

    • মডেল ভিন্ন হলে 

    • ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে 

    • প্রোডাক্ট মিসিং  

    • ফিজিক্যালি ড্যামেজড প্রোডাক্ট 

    • নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা 

    • অর্ডারের বিল মিসিং( কম/বেশি রাখা) 

    • প্রোডাক্ট কোয়ালিটি প্রবলেম, এবং 

    • উপহার মিসিং ইত্যাদি। 

  2. কতো দিনের মাঝে প্রোডাক্ট রিটার্ন করতে পারবো?

    • প্রোডাক্টের কোন ত্রুটি থাকলে, হাতে পাবার ৭ দিনের মধ্যে রঙধনুকে সমস্যা ডিটেইলসসহ জানাতে হবে। ৭ দিন অতিক্রম হয়ে গেলে রঙধনু রিটার্ন দিতে বাধ্য থাকবে না। 

  3. কীভাবে ও কোন মাধ্যমে রিটার্নের জন্য জানাতে পারবো?

    • রঙধনু অনলাইন  ০১৭২৫৩১৮৬৮৭ নম্বরে অথবা randhanu.com@gmail.com ইমেইলে বিস্তারিত অভিযোগ জানাতে হবে। প্রোডাক্টের সমস্যার ছবিসহ পাঠালে দ্রুত সমাধান পাওয়া যাবে। অর্থাৎ রঙধনু একটি ফ্রেশ কপি কাস্টমারকে পাঠিয়ে দেবেন।

  4. আমি কতদিনের মধ্যে নতুন প্রোডাক্ট হাতে পাবো?

    • প্রোডাক্টে ত্রুটি আছে কী না সেটি রঙধনুর পক্ষ থেকে যাচাই বাছাই করে ৭ -১০ দিনের মধ্যে ডেলিভারির ব্যবস্থা করবে। যেকোনো প্রয়োজনে রঙধনুর পক্ষ থেকে কাস্টমারের সাথে যোগাযোগ করা হবে। 

  5.  রিটার্নের ক্ষেত্রে ডেলিভারি সিস্টেম কী হবে?

    • ঢাকা ও ঢাকার বাইরে এক্সপ্রেস কুরিয়ারের আওতায় হলে প্রবলেম অর্ডার ডেলিভারির সময় ডেলিভারির এজন্টেকে সমস্যাযুক্ত প্রোডাক্ট ফেরত দিতে হবে, ফ্রেশ/নতুন প্রোডাক্ট রিসিভ করতে হবে। সমস্যাযুক্ত প্রোডাক্ট ফেরত দিতে না পারলে ক্যাশ দিয়ে রিসিভ করতে হবে।

    • ঢাকার বাইরে এক্সপ্রেস কুরিয়ারের সার্ভিসের বাইরে পোস্ট অফিস সহ অন্যান্য কুরিয়ারের ক্ষেত্রে কাস্টমারকে নিজে থেকেই প্রোডাক্টটি ফেরত পাঠাতে হবে এবং পরে ফ্রেশ প্রোডাক্ট একইভাবে রিসিভ করতে হবে।

    • ওয়ারেন্টি আছে এমন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টের ত্রুটি থাকলে, কাস্টমার নিজ দায়িত্বে প্রোডাক্ট রঙধনুর ঠিকানায় পাঠিয়ে দিবেন। রঙধনু প্রোডাক্ট হাতে পাবার পর সার্ভিসিং করে পুনরায় ডেলিভারি করবে। 

  6. ত্রুটিযুক্ত প্রোডাক্ট ফেরত দেয়ার কতদিনের মধ্যে আমি রিফান্ড পাব? 

    • প্রোডাক্ট ফেরত দেয়ার ১০ কর্মদিবসের মধ্যে রঙধনু রিফান্ড করবে। 


ডিস্কাউন্ট বা অফারের রিফান্ড কন্ডিশনঃ বিকাশ, রকেট, নগদ, ভিসা, মাষ্টার কার্ড বা এমেক্স কার্ডে কোন অফার থাকলে এবং সেই অর্ডার বা ট্র্যাঞ্জাকশন রিফান্ডের ক্ষেত্রে ডিস্কাউন্ট বা ক্যাশব্যাক এমাউন্ট ফেরতযোগ্য নয় অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট এর জন্য অফারে ১০০০ টাকার প্রোডাক্ট ৯০০ টাকা পেমেন্ট করলে বা ১০০০ টাকা পেমেন্ট করে কোন ক্যাশব্যাক পেয়ে থাকলে রিফান্ডের ক্ষেত্রে ক্যাশব্যাকের এমাউন্ট কেটে এবং ডিস্কাউন্টের ক্ষেত্রে আপনি যে এমাউন্ট পেমেন্ট করেছেন শুধু সেই এমাউন্ট রিফান্ড করা হবে।